ভারতের দেয়া ৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই উইকেট হারাল পাকিস্তান। মাত্র ৬ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন উদ্বোধনী জুটির ইউনিস খান।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আহমদে শেহজাদ ৬ ও হ্যারিস সোহাইল (১৬)।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে ভারত।

এর আগে ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহাইল খান, মোহাম্মদ ইরফান।

ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, মুহিত শর্মা, মোহাম্মদ সামি।

জেডআই