ভারতের বিপক্ষে প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় দিনে সেটিকে নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে। তার সঙ্গে কোরি অ্যান্ডারসনের ৭৭ রানের ইনিংসে ৫০৩ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের পর বোলাররাও ছিলেন সফল। ভারতের তিনটি উইকেট শিকার করেন মাত্র ১০ রানেই। পরে আরো এক উইকেট শিকার করে ভারতকে চাপে ফেলে দেয়। ফলে ৩৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছেন তারা।
অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম দিনে জোড়া সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালাম। তাদের ব্যাটে ভর করে মাত্র চার উইকেট হারিয়ে ৩২৯ রানে দিন পার করেছিল নিউজিল্যান্ড।
শুক্রবার শুরুটা খারাপ হয়নি কিউইদের। কিন্তু ৪২ রান নিয়ে খেলা শুরু করা কোরি অ্যান্ডারসন ৭৭ রান করে আউট হওয়ার পর বাকিরা মাঠে এসে টিকে থাকতে পারেনি। তবে অধিনায়ক ম্যাককালাম এদিনও দলের হাল ধরেছিলেন। ১৪৩ রান নিয়ে খেলা শুরু করে সেটিকে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তবে ২২৪ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান তিনি। ফলে আগের করা সবচেয়ে সেরা স্কোর ২২৫ রানকে টপকাতে পারলেন না এই ব্যাটসম্যান।
ম্যাককালাম আউট হওয়ায় ৫০৩ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়। ভারতের বোলার সর্বোচ্চ ইশান্ত শর্মা ছয়টি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। ব্লাক ক্যাপসদের বোলিং তোপে দলীয় মাত্র ১০ রানেই তিন উইকেট হারায় তারা। দলীয় মাত্র ১ ও ৩ রানে বোল্টের বলে মাঠ থেকে বিদায় নেন শিখর ধাওয়ান (০) ও পুজারা (১)। ফুলটনের বলে ৩ রান করেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
ওপেনিং জুটির মুরালি বিজয়ের সঙ্গে জোট বাধার চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু ২৬ রান করেই আউট হয়ে যান মুরালি। তবে রোহিতকে যোগ্য সঙ্গ দিয়েছে আজিঙ্কায় রাহানে। এই জুটিতে ভর করে দিন শেষে ১৩০ রান সংগ্রহ করে ভারত।
ঢাকা,৭ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
দ্বিতীয় দিনও কিউইদের
ভারতের বিপক্ষে প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় দিনে সেটিকে নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে। তার সঙ্গে কোরি অ্যান্ডারসনের ৭৭ রানের ইনিংসে ৫০৩ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।





