তিন ম্যাচ সিরিজের ৩য় ম্যাচে তামিম ইমরুলের ঝড়ে ভেসে যাচ্ছে জিম্বাবুয়ে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। ইমরুল কায়েসের ব্যাক্তিগত ৩৪ রান ও তামিম ইকবালের ২১ রান।এর মাধ্যে ৭টি ৪ ও ৩টি ৬ এর মার আছে।
বুধবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুরতজা।
১ ম্যাচ হাতে রেখেই সিরিজ হয়ের পর বাংলাদেশ দল এখন বাংলাওয়াশ করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। আর অন্যদিকে জিম্বাবুয়ে শিবিরে ভিন্নচিত্র। জিম্বাবুয়ের সামনে বাংলাওয়াশ ঠেকানোর চাপ নিয়ে মাঠে নামা।
ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। এখানেও প্রথম ম্যাচে হার।
সাকিবের অনুপস্থিতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে দলে ডাক পেলেও সৌম্য সরকারের ইনজুরিতে স্কোয়াডে আসা ইমরুল কায়েস দ্বিতীয় ম্যাচে বিশেষ ভূমিকা রাখার কারণে আজও তামিমইকবালের সহযোগী হয়ে ভালোই করছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : চামু চিবাবা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, এল্টন চিগম্বুরা, সিকান্দার রাজা, লুক জংওয়ে, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, তাইরাও মুজারাবানি ও তিনাশে পানিয়াঙ্গারা।
এআই





