স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভা পৃথিবীবাসীকে চিরবিদায় জানিয়ে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন তিনি। শুক্রবার মাত্র ৪৫ বছর বয়সে মারা গেছেন মেসিদের সাবেক গুরু। বার্সেলোনার ওয়েবসাইটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্সার অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা দায়িত্ব ছেড়ে দেয়ার পর কাতালানদের দায়িত্ব নেন টিটো। ২০১২ সালে দায়িত্ব নেন তিনি। পরে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। অনেক কষ্টে দায়িত্ব পালন করার চেষ্টা করেও বেশি দূর এগিয়ে যেতে পারেননি। ২০১৩ সালের জুলাইয়ে দায়িত্ব ছেড়ে দেন। এবার পৃথিবীর সব দায়িত্বই ছেড়ে দিতে হলো তাকে।
১৯৬৮ সালের ১৭ এপ্রিল স্পেনের বেলেসেয়ার দ্য এম্প্রোদা শহরে জন্ম নেওয়া টিটো লা লিগার নন্দিত ক্লাব সেলটার মিড ফিল্ডার হিসেবে খেলতেন।
ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
চির বিদায় নিলেন সাবেক বার্সা কোচ টিটো
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভা পৃথিবীবাসীকে চিরবিদায় জানিয়ে চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন তিনি।





