ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রাগবি ইউনিয়নের ব্যবস্থাপনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন মোটরসাইকেল ৪র্থ জাতীয় রাগবি প্রতিযোগিতা-২০১৪’।

৭দিন ব্যাপি এ প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি দল অংশ গ্রহণ করছে।

পল্টন মাঠে সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, এটিএন বাংলার এডমিন উপদেষ্টা মীর মোহাম্মদ মোতাহার হাসান এবং ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জোবেরা রহমান লিনু।

সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ফরিদপুর জেলা দল ও গাজীপুর। ১১টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নড়াইল ও মুন্সিগঞ্জ। বেলা সাড়ে ৩টায় খেলবে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদারীপুর। দিনের শেষ ও ৪র্থ ম্যাচে বিকেল ৪.১৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল ও বাগেরহাট।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই