পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয়ং স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামছে তারা।

ম্যাচটিতে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হারিস সোহাইল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মুখতার আহমেদ, সোহাইল তানভীর, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও সাঈদ আজমল।

জেডআই