অবশেষে ড্র হল চট্টগ্রাম টেস্ট। রানের বন্যার পর পঞ্চম দিনের শেষ সেশনে ড্র মেনে নিল দুই দলের অধিনায়ক। এর আগে দ্বিতীয় ইনিংসে দলীয় ৩০৭ রান করে ১০৭ রানের লিড পেয়েছিল টাইগাররা।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা।
পুরো টেস্টে জুড়েই ব্যাটিং দাপট দেখিয়েছে দুই দলের ব্যাটসম্যানরা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান করে। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন এই টেস্টে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লা (২৮) ও মোসাদ্দেক হোসেন (৮)।
এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (১৭৬) করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়ে যাচ্ছেন। করেছেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন তিনি। এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন তিনি। চতুর্থ উইকেট জুটিতে তিনি লিটন দাশের সঙ্গে ১৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
এসএম