স্বাধীনতা কাপ ফুটবল মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়-সূচি পরিবর্তন করা হচ্ছে। মার্চের পরিবর্তে জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাফুফে সভাপতি বলেছেন, স্বাধীনতা কাপ ফুটবলের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আসরটি আগামী মার্চে অনুষ্ঠিত থাকার কথা থাকলেও, সেটি মার্চের পরিবর্তে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে।

জেডআই