বছরের শেষ দিন দেশবাসীকে দারুন সুখবর দিলো নারী ফুটবলাররা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্বাগতিকদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শনিবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মেয়েদের ফুটবলে এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ড্র। আগের ৬ ম্যাচেই জিতেছিল ভারত।

বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হতে  প্রয়োজন ছিল ড্র। প্রত্যাশিত সে ড্র করেই সাবিনা-কৃষ্ণারা নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশের নারী ফুটবলকে।

সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনাল খেলবে মালদ্বীপের বিপক্ষে। আর ভারতের প্রতিপক্ষ নেপাল। 

নাজিব