বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের লড়াইয়ে প্রথমার্ধের লড়াইয়ে ১-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলার ৪০ মিনিটে এই গোলটি করেন বাংলাদেশের নাসির চৌধুরী।
খেলার শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ। কিন্তু গোলের দেখা পায়নি। তবে ৪০ মিনিটে একটি কর্নার পায় স্বাগতিকরা। কর্নার কিক থেকে আসা বল পায়ে লাগিয়ে গোল করতে ভুল করেননি নাসির।
গ্রুপ পর্বের ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
বিপরীতে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোরে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে নাম লেখায় মামুনুলরা।
তবে শক্তির বিচার যা হোক, ফাইনালে খেলতে বদ্ধ পরিকর বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলাম।
জেডআই





