রিও: বিয়া ও ব্রাঙ্কা ফেরেস জলে নামার আগেই বিশাল উত্তেজনার ঢেউ তুলেছেন জনমানসে৷ ব্রাজিলের এই দুই সিনক্রোনাইজড সুইমার একে অপরের বোন৷ বছর পাঁচেক আগে থেকেই লাতিন আমেরিকার সর্বকালের সেরা সুন্দরী অ্যাথলেটদের তালিকায় নাম নথিভুক্ত করেছেন তারা৷

২০০৮ বেইজিং অলিম্পিক থেকেই স্পোর্টসের মেগা ইভেন্টে অংশ নেওয়ার চেষ্টা করছেন বিয়া-ব্রাঙ্কা৷ কিন্তু অবশেষে এবার রিও-র জলেই দাপাবেন তারা৷ সারা বছর চুটিয়ে মডেলিং ও অভিনয় করেও সাঁতারের জন্য আলাদা সময় করে নেন তারা৷ ২৮ বছরের এই দুই বোনকে ঘিরে এখনই জনপ্রিয়তা তুঙ্গে৷ ইনস্টাগ্রামেও তাদের ভক্ত সংখ্যা নেহাত কম নয়৷

বিয়া-ব্রাঙ্কার সেলফি দেখার জন্যও মুখিয়ে থাকেন তাদের ভক্তরা৷ ফেরেস বোনেদের দেশেই এবার অলিম্পিক হচ্ছে৷ তারা নিশ্চিত যে, এই বিশেষ ইভেন্ট সোনা আসবেই ব্রাজিলের৷এখন দেখার সুন্দর মুখের জয় সর্বত্র হয় কিনা?

এসএ/টাইম, সূত্র: ওয়েবসাইট