পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসরের জল্পনা-কল্পনার কথা উড়িয়ে দিয়েছেন। তার মতে, তিনি এখনও সীমিত ওভারের ক্রিকেটে ভালো বোলিং করতে পারেন।
আজমল নিজের বিষয় আশার আলো দেখিয়ে বলেছেন, প্রধান নির্বাচক হারুন রশীদ বলেছেন যে আগামী সপ্তাহে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য জাতীয় টি-টোয়েন্টির প্রথম রাউন্ডের জন্য তাকে (আজমল) বিবেচনা করবেন।
সম্প্রতি ওরসেস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলে এসেছেন আজমল। তবে তিনি বলেছেন যে, দুটি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে তিনি দূরে ছিলেন।
অবসরের বিষয় আজমল বলেছেন, "পাকিস্তানের অনেকগুলো ম্যাচে জয়ে একাই যথেষ্ট অবদান রেখেছি। তাই কখনো অন্ধকারে থেকে আমি অবসর নিতে চাইনি। আমি সম্মান ও মর্যাদার সঙ্গে অবসর নিতে চাই। আমি অবশই নির্বাচকদের সঙ্গে বসব এবং আমার পরিলক্পনা সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করব।"
গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন আজমল। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধরনের ধ্বস। পরে তিনি বোলিং অ্যাকশন পরিবর্তন করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে পাঁচ মাস দলে ফিরলেও তার বোলিং হুমকি ফুরিয়ে যায়।
জেডআই





