চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মাত্র দুই মিনিটের জন্য জয় পেল না অ্যাটলেটিকো মাদ্রিদ। এজন্য ক্ষেপেছিলেন অ্যাটলেটিকো কোচ ডিয়াগো সিমিওন। একই দিনে নিয়ম ভেঙ্গেছেন রিয়াল মাদ্রিদ তারকা আলোনসো। তাই অশোভন আচারণের দায়ে তাদের উভয়কেই অভিযুক্ত করেছে উয়েফা ডিসিপ্লেনারি কমিটি।
৪-১ গোলে পরাজিত হওয়া ঐ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওন উত্তেজিত হয়ে অতিরিক্ত সময়ে দুইবার মাঠে প্রবেশ করেন এবং রিয়ালের ডিফেন্ডার রাফায়েল ভারানের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। নেদারল্যান্ডসের রেফারি বিওর্ন কুইপার্স তাকে ডাগ আউটে পাঠিয়ে দিতে বাধ্য হন। ম্যাচ শেষে অবশ্য ৪-১ গোলে পরাজয়ের পরে হতাশ হয়েই তিনি এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন সিমিওন।
অন্যদিকে টুর্নামেন্টে তিনটি হলুদ কার্ডের কারণে ফাইনালে খেলতে না পারা আলোনসো শেষ বাঁশি বাজার আগে টাচলাইন অতিক্রম করে মাঠের ভিতরে প্রবেশ করেছিলেন। উয়েফা জানিয়েছে আগামী ১৭ জুলাই এই বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাদের ওপর নিষেধাজ্ঞা আসছে।
এছাড়া পুরো ম্যাচে উভয় দলই কমপক্ষে পাঁচটি করে হলুদ কার্ড খাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যাটলেটিকোর সাতজন এবং রিয়ালের পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে বাধ্য হয়েছিলেন রেফারি। এছাড়া স্টেডিয়ামে ভিতরে উভয় ক্লাবের ভক্তরা আতসবাজি পোড়ানোয় বাড়তি জরিমানা গুনতে হতে পারে ক্লাবগুলোকে।
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
অশোভন আচরণের দায়ে অভিযুক্ত সিমিওন ও আলোনসো
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মাত্র দুই মিনিটের জন্য জয় পেল না অ্যাটলেটিকো মাদ্রিদ। এজন্য ক্ষেপেছিলেন অ্যাটলেটিকো কোচ ডিয়াগো সিমিওন। একই দিনে নিয়ম





