এশিয়ান গেমস শেষে দেশে ফিরছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেটাররা। শনিবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন ক্রিকেটাররা। এরপর এক সপ্তাহের জন্য ঈদের ছুটিতে যাবেন তারা।

গত আসরের চ্যাম্পিয়ন্স বাংলাদেশ এবারও স্বর্ণ জয়ের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া গিয়েছিল। কিন্তু সেমিফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টসে ফাইনালে খেলার দল বাছাই করা হয়েছিল। এতে হেরে যায় বাংলাদেশ। পরে হংকংকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল মাশরাফিরা।

দেশে ফিরে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ঈদের ছুটির পর জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৭ অক্টোবর প্রায় দুই মাসের সফরে বাংলাদেশে আসবেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওই সিরিজে ৩টি টেস্ট এবং ৫টি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

জেডআই