২০১৮ বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। ফলে যে কোনো একটি দলকে নিশ্চিত প্লে-অফ পর্বে খেলতে হবে।
রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার টিকিট পেতে ইউরোপের ৫২টি দেশকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর রানার্স দল প্লে অফে খেলে যোগ্যতা অর্জন করবে।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইউরোপ জোনের গ্রুপ বিন্যাস-
গ্রুপ এ- নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ, লুক্সেমবার্গ
বি- পর্তুগাল, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ফ্যারাও আইসল্যান্ড, লাটভিয়া, অ্যান্ডোরা
সি- জার্মানি, চেকপ্রজাতন্ত্র, নর্দান আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান, সান মারিনো
ডি-ওয়েলশ, অস্ট্রিয়া, সার্বিয়া, আয়ারল্যান্ড, মলদোভা, জর্জিয়া
ই- রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টিনিগ্রো, আর্মেনিয়া, কাজাখস্তান
এফ-ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্কটল্যান্ড, স্লোভানিয়া, লিথিউনিয়া, মাল্টা
জি-স্পেন, ইতালি, আলবেনিয়া, ইজরায়েল, মেসোডোনিয়া, লিচেনস্টাইন
এইচ- বেলজিয়াম, বসনিয়া-হারজেগোবিনিয়া, গ্রিস, এস্তোনিয়া, সাইপ্রাস
আই- ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, ইউক্রেন, তুর্কি, ফিনল্যান্ড
জেডআই





