ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা অধিনায়ক। জবাবে তিনি জানান, নিজের ওপর রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছিল তার। তার বলেন, ‘পেনাল্টিটা মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’
তবে মেসির সেই ভুলের পর আর্জেন্টিনাকে গোলের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এরপর সময় যত গড়িয়েছে, পারফর্ম্যান্স যেন পাল্লা দিয়ে ভালো হয়েছে দলের।
এমন পারফর্ম্যান্স নিয়ে মেসির মূল্যায়ন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই ম্যাচটা পুরোপুরি বদলে যাবে।’
এমআই





