শেন জার্গেনসেনের ব্যাপারে শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বোর্ড প্রধান এ কথা জানিয়েছেন।
আগামী শনিবার ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে জার্গেনসেনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন সভাপতি। তাঁর পদত্যাগের বিষয়টি সেদিন আলোচনা করে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।      
হঠাৎ অসুস্থ হয়ে কিছু দিন আগে সিঙ্গাপুরে চিকিত্সার জন্য গিয়েছিলেন নাজমুল। সভাপতিত্ব করেননি বোর্ডের সর্বশেষ সভাটিতেও। সেদিনই অস্ট্রেলিয়া থেকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেন। অন্যদিকে পদত্যাগের সিদ্ধান্তে অটল রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেন।
ঢাকায় ফিরেই নিজের সিদ্ধান্তের পক্ষে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের সদ্য পদত্যাগী কোচ শেন জার্গেনসেন। তিনি জানিয়েছেন, তাঁর পদত্যাগের বিষয়টি 'আবেগপ্রবণ' কোনো ঘটনা নয়। ভেবে-চিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার দরজাটা তিনি খোলাই রাখতে চান।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]