দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান গেমস ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করায় বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী জয়ের এই ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভাল ফল অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনার জন্য বাংলাদেশ ফুটবল দলের প্রতি আহ্বান জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এছাড়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও আফগানিস্তানের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।-সূত্র:ওয়েবসাইট
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





