দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকা। টস জিতে শুরুতে ব্যাট করতে মাঠে নেমে ওপেনার কুসল পেরেরাকে হারায় লংকানরা। তবে ওপেনিং জুটির থিরিমান্নের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
মঙ্গলবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ১০০ রান করা থিরিমান্নের সঙ্গে ৩ রান নিয়ে ক্রিজে আছেন মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপের আগে বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে শ্রীলংকা। এতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সঙ্গে এখানের আবহাওয়ার সঙ্গেও খাপ খেয়ে নিয়েছে তারা। যদিও ফতুল্লাহর মাঠে একটি ম্যাচও খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শুরুর জয়টা পায় লংকানরা। টস জিতে শুরুতেই ব্যাটিং বেছে নিয়েছেন দলনেতা ম্যাথুস। তবে দলীয় ২৮ রানে উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন ওপেনার কুসল পেরেরা (১৪)।
এরপর থিরিমান্নের সঙ্গে যোগ দিয়ে দলের রানের চাকা সচল রেখেছেন ওয়ানডাউনে নামা সাঙ্গাকারা। তবে সেই উমর গুলের বলে সাঙ্গকারা ক্যাচ তুলে দিলে তাদের ১৬১ রানের জুটি ভেঙে যায়। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৮টি চারে ৬৭ রান করেছেন সাঙ্গাকারা।
খেলা
থিরিমান্নের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে লংকানরা
দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকা। টস জিতে শুরুতে ব্যাট করতে মাঠে নেমে ওপেনার কুসল পেরেরাকে হারায় লংকানরা। তবে ওপেনিং জুটির থিরিমান্নের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে





