বেইজিং অলিম্পিকে সোনা হারাচ্ছেন বোল্ট৷ জ্যামাইকান সতীর্থ নেস্তা কার্টার ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন।আর এই সতীর্থের জন্যই মাথা কাটা গেল বিশ্বের দ্রুততম মানবের৷ পদক ফিরিয়ে দিতে হচ্ছে এই গতি দানবকে৷

বেইজিং (২০০৮), লন্ডনের (২০১২) পর রিও (২০১৬)৷ ব্যক্তিগত ইভেন্টে ১০০ ও ২০০ মিটারের পর ৪x১০০ মিটার রিলেতেও টানা তিন অলিম্পিকে সোনা জিতে নজিরবিহীন ‘ট্রিপল ট্রেবল’ গড়েছিলেন উইসেন বোল্ট৷ কিন্তু বুধবার দুঃসংবাদ পেয়ে গেলেন জ্যামাইকান অ্যাথলিট৷

বেইজিং অলিম্পিকে সোনা হারাতে হচ্ছে বোল্ট কারণ ৪x১০০ মিটার রিলেতে তার জ্যামাইকান সতীর্থ নেস্তা কার্টার ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন৷

এদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটর তরফে এমনটাই জানানো হয়েছে৷ নেস্তার মুত্র নমূনায় নিষিদ্ধ মিথাইলএক্সানিমাইন পাওয়া গিয়েছে৷ এদিন আইওসি-র তরফে জানানো হয়, ‘বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জ্যামাইকান টিম ডিসকোয়ালিফাই ৷ সুতরাং তাদের পদক ফেরৎ দিতে হবে৷’ 

নাজিব