চোটকে এখনো সঙ্গ দেয়া শেষ হয় নি মুস্তাফিজের। তাই খেলা হচ্ছে না বিশ্বকাপের প্রথম ম্যাচ।

যদিও চোটেই শেষ হয়েছে মুস্তাফিজের খেলা প্রথম এশিয়া কাপ। সেই চোটই এখনো সঙ্গী মুস্তাফিজুর রহমানের। তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ এই পেসারের।

নেদারল্যান্ডসের বিপক্ষে মুস্তাফিজের না থাকার বিষয়টা অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে মঙ্গলবার ধর্মশালায় দলের বাকি সদস্যের সঙ্গে বেশিক্ষণ অনুশীলন করেননি মুস্তাফিজ। বেশিরভাগ সময় তিনি ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে।

গত কয়েক দিন ধরে পুনর্বাসন প্রক্রিয়া চলছে মুস্তাফিজের। সম্ভবত আরো কিছু দিন চলবে। ‘সাইড স্ট্রেইন’নিয়ে এশিয়া কাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন তিনি। অবস্থার উন্নতি না হলে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ।

‘এ’গ্রুপের প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

 

এমআইএস।