অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি ইউনিস খান। ক্ষোভে বলেছিলেন, টেস্ট দল থেকেও আমাকে বাদ দেয়া হোক। নির্বাচকরা তা করেননি। তবে সুযোগটি হাতছাড়া করেননি এই ব্যাটসম্যান। হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন, বুড়ো বয়সেও বুড়ো হননি তিনি। ওয়ানডেতে সুযোগ না পাওয়ার জবাবটা ব্যাটেই দিচ্ছেন ইউনিস। প্রথম টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করার পর এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান।

আবু ধাবি টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন। শুক্রবার দ্বিতীয় দিনে ১১১ রান নিয়ে খেলা শুরু করেন। অস্ট্রেলিয়ার বোলারদেরকে কোনো পাত্তা না দিয়ে রানের চাকা ঘুরাতে থাকেন। ১৯০ রানে ছক্কা হাঁকিয়ে প্রমাণ দিলেন ব্যাটিংয়ে ভয় বলতে কিছুই নাই। এরপর পৌঁছে যান টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরিতে।

ইউনিসের পর সেঞ্চুরি করেন মিজবাহ উল হক। ১০১ রান করে মিজবাহ স্মিথের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মিজবাহ। তবে তাদের নান্দনিক ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ৫১৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

জেডআই