তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে সফরকারিরা। চেতেশ্বর পূজারা ৭ এবং সুরেষ রায়না ১৫ রানে অপরাজিত রয়েছেন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। শুরুতেই রবিন উথ্থাপা ও অজিঙ্কা রাহানের উইকেট তুলে নেন বাংলাদেশ বোলাররা। আগের ম্যাচের মতো এদিনও প্রথমেই আঘাত হানেন মাশরাফি। দলীয় ৮ রানে উথ্থাপার উইকেট তুলে নেন তিনি। এরপর রাহানাকে প্যাভিলিয়নে পাঠান আল আমিন হোসেন। ২ রান করে আল আমিনের শিকার পয়ে সাঝঘরে ফেনের মনোজ তিওয়ারি।
টানা দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে সুরেষ রায়নার দল।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবতন। জিয়াউর রহমানের জায়গায় স্থান পেয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। ভারত দলে ঢুকেছেন মনোজ টিউয়ারি ও বিনয় কুমার।

বাংলাদেশ-ভারত এ পর্যন্ত ২৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জয় পেয়েছে ২৪টি। আর বাংলাদেশ জিতেছে ৩টি।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্জতা, আল আমিন ও তাসকিন আহমেদ।

ভারতীয় দল : সুরেশ রায়না(অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনোজ তিওয়ারি, অক্ষর প্যাটেল,অমিত মিশ্র, উমেশ যাদব, মোহিত শর্মা।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই