তৃতীয় দিনের শুরুটা ভালো হল না বাংলাদেশের। দিনের দ্বিতীয় বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। মঈন আলির বলে ডাউন দ্যা উইকেটে মারতে আসলে বল মিস করেন সাকিব। উইকেটরক্ষক বেয়ারস্টো সহজেই স্ট্যাম্পিং করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২২২ রান।
এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটাও খারাপ কাটেনি বাংলাদেশের। তবে দিন শেষে একটাই আফসোস, প্রতি সেশনের একেবারে শেষে উইকেট পতন। বিশেষ করে দারুণ ব্যাটিং করতে থাকা মুশফিকের শেষ সেশনে বিদায়টা ছিল স্বাগতিকদের জন্য দুঃখজনক।
এর আগে চা বিরতির খানিক আগে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মধ্যাহ্ন বিরতির ঠিক আগেই এক ওভারে মধ্যে ফিরেছেন ইমরুল ও মুমিনুল। আক্ষেপ থাকলেও সব মিলিয়ে দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশেরই। ৫ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মুশফিকরা।
এমএনজে





