শ্রীলংকার বিপক্ষে হারের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেলে এক হালি পূর্ণ হবে। সেই সঙ্গে এশিয়া কাপের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও হাতছাড়া করবে তারা। তবে সিরিজটি বাঁচাতে এবার তাদের লক্ষ্য ২৯০ রান।
শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা টেস্টের পর এই ম্যাচেও বাংলাদেশের বোলারদেরকে বেধড়ক পেটালেন। প্রথম ওয়ানডেতে অল্প রানে মাঠ থেকে বিদায় নিলেও দ্বিতীয় ম্যাচেই করেছেন সেঞ্চুরি। শতককে সার্ধশতকে পূর্ণ করতে এগিয়ে চলছিলেন তিনি। আরাফাত সানির বলে মাহমুদুল্লাহর তালুবন্দী হলে তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। মাঠ ছাড়ার আগে ১১৫ বলে ১৪টি চারের সুবাদে করেছেন ১২৮ রান।
এদিন সাঙ্গাকারাকে যোগ্য সঙ্গ দিয়ে রানের চাকা সচল রেখেছেন প্রিয়ঞ্জন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রিয়ঞ্জন ৬০ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন। কিন্তু খেলা শেষ করেই মাঠ ছাড়েন ম্যাথুস। ফলে ইনিংস শেষে দলনেতার নামের পাশে জ্বলজ্বল করে ৫৬ রান। ৩৯ বলে ছয়টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
তবে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুটা ভালো করতে পারেনি টসজয়ী শ্রীলংকা। সাঙ্গাকারা ও প্রিয়ঞ্জনের জুটি বাধার আগে একে একে মাঠ থেকে বিদায় নিয়েছেন কুসল পেরেরা (৮), দিলশান (৮) ও চান্দিমাল (৯)। বাংলাদেশের বোলার রুবেল হোসাইন সর্বোচ্চ তিনটি উইকেট পান।
খেলা
সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ২৯০
শ্রীলংকার বিপক্ষে হারের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেলে এক হালি পূর্ণ হবে। সেই সঙ্গে এশিয়া কাপের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও হাতছাড়া করবে তারা। তবে সিরিজটি বাঁচাতে এবার তাদের লক্ষ্য ২৯০ রান।





