২০১৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি'অরের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। সেখান থেকে সেরা তিন ফুটবলার বাছাইয়ের জন্য অন লাইনে ভোট গ্রহণ করে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.কম। ভোটাভুটিতে সেরা তিনে জায়গা পাননি আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
মঙ্গলবার ফিফা ২৩ সদস্যের তালিকা ঘোষণা করে। এই তালিকা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা থাকলেও আগামী ১ ডিসেম্বর সেরা তিন জন ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। পরের মাসে জুরিখে লাল-গালিচা সংবর্ধনা পাবেন তারা।
'গোল' তাদেরকে নির্বাচন করতে ভোটাভুটি করে। তবে বিস্ময়করভাবে গত বছর ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। তিনি ২৪টি ভোট পেয়েছেন। এর মধ্যে ১৪ জন সম্পাদকই মনে করেন পুরস্কারটি রিয়াল মাদ্রিদ তারকার ঘরেই যাওয়া উচিত।
আরো বিস্ময়ের ব্যাপার হলো, গতবারের আগে টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া লিওনেল মেসি জায়গা পাননি সেরা তিনজনের তালিকায়। ৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন তিনি।
রোনালদোর পরে বেশি জনপ্রিয় ম্যানুয়েল নুয়্যার। ১৩টি ভোট পেয়েছেন বার্সা ও বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক। আর ১১ ভোট পেয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আর্জেন রোবেন। ৮ ভোট নিয়ে পঞ্চম স্থানে আছেন জার্মানির থমাস মুলার। তাদের পরে রয়েছেন ডিয়াগো কোস্টা (২), অ্যাঞ্জেল ডি মারিয়া (২), জালাটান ইব্রাহিমোভিচ (২), থিবাউত কোর্টোইস (১) ও টনি ক্রুস (১)।
সূত্র: গোল.কম
জেডআই





