পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরতে কঠিন পরীক্ষাই দিতে হবে ঢাকা ডায়নামাইটসকে। শীর্ষে ওঠার লড়াইয়ে ঢাকাকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ডায়নামাইটস। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে কুমিল্লা।
কুমিল্লার হয়ে ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন মারলন স্যামুয়েললস। এছাড়া তামিম ২৩ বলে ৩৭, লিটন দাস ৩০ বলে ৩৪ এবং ইমরুল কায়েস ২৪ বলে ২৬ রান করেন।
ঢাকা ডায়নামাইটসের হয়ে কেভন কুপার সর্বোচ্চ তিনটি উইকেট নেন। সাকবি আল হাসান নেন দুই উইকেট।
৯ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে ঢাকা আপাতত দুই নম্বরে রয়েছে। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে কুমিল্লা। আজকের লড়াইয়ে জয় পাওয়া দলটি শীর্ষে জায়গা করে নেবে; আপাতত ১৩ পয়েন্ট নিয়ে যেখানে রয়েছে খুলনা।
এমএ





