ক্রাইসচার্চে ইংল্যান্ডের দেয়া বিশাল টার্গেট তাড়া করতে ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে স্কটল্যান্ড। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ম্যাট ম্যাকহান ইংলিশ বোলার স্টিভেন ফিনের বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রানেই ফিরেন।
এর আগে স্কটিশদের হয়ে উদ্বোধনী ব্যাট করতে নামা কালাম ম্যাকলেওড মাত্র চার রান করেই জেমস অ্যান্ডারসনের বলে আউট হন। খেলার ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। আর দলীয় ৪৭ রানে আউট হন কোলম্যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ১৪ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৬০ রান। কায়েল কোয়েটজার ৪২ ও অধিনায়ক প্রিস্টন মোমেসন এক রানে অপরাজিত আছেন।
এদিকে এটি স্কটল্যান্ডের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। প্রথমটি তারা স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছিল।
এর আগে খেলার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেন ইংল্যান্ড। দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার মঈন আলী। তিনি ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেলের।
এছাড়া এদিন ইংলিমদের হয়ে বিশ্বকাপের ওপেনিং জুটিতে ১৭২ রান করে নতুন রেকর্ড গড়েন মঈন ও বেল।
এএইচ





