থাইল্যান্ডে অনুষ্ঠিত চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে জয় পেয়েছে ওয়ালটন ক্রিকেটার্স।
বৃহস্পতিবার পাকিস্তানের দল চিয়াং মাই ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ওয়ালটন ক্রিকেটার্স।
ওয়ালটন ক্রিকেটার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের দলটি। ৫ ওভারে ৩ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে তারা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৪.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়ালটন।
ডান হাতি ওপেনার মেহরাব হোসেন জসি ৩২ ও ইলিয়াস সানী ১১ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ-সেরা নির্বাচিত হন মেহবার হোসেন জসি।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়ালটন ক্রিকেটার্স। এর আগে প্রথম রাউন্ডে গ্রুপ ‘সি’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে ওয়ালটন ক্রিকেটার্স।
টুর্নামেন্টের গত দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার আশায় এবার লড়ছে ওয়ালটন ক্রিকেটার্স।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]