কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছেন, "আমরা ভয়হীন ক্রিকেট খেলব।"
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ ম্যাচে ভারতকে কঠিন পরীক্ষা নিবেন মাশরাফিরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকিব এমনটাই ইঙ্গিল দিলেন, "আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। আমার মনে হয়, আমরা এটা করতে পারব।"
২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে অনুপ্ররেণা পাচ্ছেন ক্রিকেটাররা। সাকিব বলেন, "অবশ্যই এটা আমাদের মনে থাকবে। তবে এটা হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। আমরা জানি, এটা আমাদের জন্য কঠিন। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।"
বিশ্বকাপে ভালো করায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন উঁচুতে বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।
তিনি বলেন, "এই প্রথম আমরা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছি। তবে আমাদের বুঝতে হবে, এটা আরেকটা ম্যাচই হবে। কাগজে-কলমে ভারত বাংলাদেশের চেয়ে ভালো দল। তবে এটা কেবল এক ম্যাচের ব্যাপার।"
জেডআই





