বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের তিন বছরের শাস্তি কমল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিশ্চিত করেছে।

দ্বিতীয় বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আট বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে।

এরপর বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান সাবেক বিচারপতি আবদুর রশীদ বরাবর আপিল করেছিলেন সাবেক এই ব্যাটসম্যান। তার প্রেক্ষিতে তার এই শাস্তি কমানো হলো। ফলে তার নিষেধাজ্ঞা কমে পাঁচ বছরে দাঁড়াল।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই