চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হচ্ছে।


এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছিলো অসিরা। ৮ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

স্মিথ ৫৮ রানে থামলেও, ওয়ার্নার টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারের সহায়তায় ১৭০ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। আর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৯ রানে অপরাজিত হ্যান্ডসকম্ব। তার ১১৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।

বাংলাদেশের মুস্তাফিজুর ও তাইজুল ১টি করে উইকেট নেন।
জেড