বুন্দেসলিগায় শনিবার রাতে স্বাগতিক পাডাবনের বিপক্ষে ৬-০ গোল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের ফলে লিগ টেবলে শীর্ষ স্থান আরো মজুবত করল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিন বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদোভস্কি ও আর্জেন রোবেন দুটি করে গোল করেন। আর একটি করে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি ও মিচেল ভাইজার।

২৪তম মিনিটে রোবেনের বাড়ানো বল ডান পায়ের শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভানদোভস্কি। ৩৭তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে দেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। তার গোলে দারুণ অবদান রাখেন ফ্রান্সের উইঙ্গার রিবেরি।

৬২তম মিনিটে রোবেনকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে নেদারল্যান্ডস ফরোয়ার্ডের কোনো ভুল হয়নি। এর নয় মিনিট পর রোবেনের পাস থেকে রিবেরি স্কোরলাইন ৪-০ করে দেন।

৭৮তম মিনিটে ভাইজার এবং ৮৬তম মিনিটে রবেন ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে বায়ার্নের বড় ব্যবধানের জয় লেখা হয়ে যায়।

এ জয়ে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট হলো পেপ গার্দিওলার দলের। আর দ্বিতীয় স্থানে থাকা উল্ফসবার্গ এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট অর্জন করেছে।

জেডআই