পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং-ডে টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রানের উদ্বোধণী জুটি গড়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার স্টিফেন কুক ও ডিন এলগার।

সেই ধারাবাহিকতায় টেস্টের দ্বিতীয় ইনিংসেও শতরানের জুটি পেরিয়ে ১১৬ রান যোগ করেন কুক ও এলগার।

ফলে ৮৭ বছর আগের পুরনো রেকর্ড ভেঙে ফেললেন তারা। এক টেস্টের দুই ইনিংসে উদ্বোধণী জুটিতে শতরানের জুটি এর আগে দক্ষিণ আফ্রিকা পেয়েছিলেন ১৯২৯ সালে।

বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১১৯ ও ১৭১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বব ক্যাটেরাল ও ব্রুস মিচেল।

বুধবার শেষ খবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ১ উইকেটে ১৮৩ রান। এলগার ৫২ রানে আউট হন। আর কুক ৮৮ রানে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সার্বিকভাবে শ্রীলঙ্কার চেয়ে ২৬৪ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৮৬ এবং শ্রীলঙ্কা ২০৫ রান।

মাহমুদ