১৬তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিনেই চট্রগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে বরিশাল বিভাগ। দিন শেষে ৬ উইকেটে ৪১৭ রান তুলেছে বরিশাল।
সাভারের দুই নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। পাঁচ নম্বরে ব্যাটিং-এ নামা মোসাদ্দেক ১৫০ রানে অপরাজিত আছেন। তার ১৬৬ বলের ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কার মার ছিলো। এছাড়া সোহাগ গাজী ৮৬ বল মোকাবেলা করে ৯৪ রান করেন। তার ইনিংসে ৬টি করে চার ও ছক্কা ছিলো। চট্টগ্রামের পক্ষে ফয়সাল হোসেন ২টি উইকেট শিকার করেন।
জেডআই





