টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দীর্ঘ দুই মাস পর ওয়ানডে দলে ফিরলেনপাকিস্তানের ব্যাটসম্যান ইউনিস খান। গত দুই মাসে মোট পাঁচ টেস্ট খেলে ৭১৭ রান করেছেন তিনি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে তাকে দলে না নিয়ে পারল না পাকিস্তানের নির্বাচকরা।

ইউনিস খান ছাড়াও ব্যাটসম্যান নাসির জামশেদ ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এদিকে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান সরফরাজ আহমেদ টি-টোয়েন্ট দলে জায়গা পেয়েছেন।

ওয়ানডে দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, বিলাওয়াল ভাট্টি, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, সোহাইল তানভীর, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, ইউনিস খান ও জুলফিকার বাবর।

বাদ পড়লেন যারা: শোহাইব মাকসুদ, জুনায়েদ খান, উমর আমিন, সামি আসলাম, ফাওয়াদ আলম, হাসান রাজা।

ফিরলেন যারা: নাসিন জামশেদ, ইউনিখ খান, উমর গুল, হারিস সোহাইল ও বিলাওয়াল ভাট্টি।

টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, আনওয়ার আলি, মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, মোহাম্মদ ইরফান, আওয়াইজ জিয়া, রাজা হাসান, সাদ নাসির, সরফরাজ আহমাদ, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহাইল তানভীর, উমর আকমল, উমর গুল ও ওয়াহাব রিয়াজ।

জেডআই