তবে পরাজয়ের ভাগ্যরেখা বদলানো যায়নি। ১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বল খেলে গোটা ১০ উইকেটে জিতেছে উইন্ডিজ।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৩৪ তম টেস্টে এসে বাংলাদেশ পেল শততম হারের স্বাদ।

রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। জন ক্যাম্পবেল ৯ ও অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে, বৃষ্টির কারণে বিলম্বে শুরু হয় দিনের খেলা। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তখনও ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের দরকার ছিল ৪২ রান। মেহেদী হাসান মিরাজ ফিরে যান ৪ রান করেই। এরপর রানের খাতা খুলতে পারেননি এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

৫০ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের স্কোরটাকে ১৮৬-তে নিয়ে যান নুরুল হাসান সোহান। ফলে বাংলাদেশ পায় ১২ রানের লিড, রক্ষা পায় ইনিংস পরাজয়ের হাত থেকে। উইন্ডিজের পক্ষে কেমার রোচ, আলজারি জোসেফ ও জয়ডেন সিলস ৩টি করে উইকেট নেন।

প্রথম টেস্টে ৭ উইকেটের জয়, আর এই টেস্টে ১০ উইকেটের জয় ক্যারিবীয়দের। দুই টেস্টেই দারুণ পারফর্ম করে ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন কাইল মেয়ার্স।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস:

২৩৪/১০ (লিটন দাস ৫৩, তামিম ইকবাল ৪৬, নাজমুল শান্ত ২৬, শরিফুল ইসলাম ২৬, এনামুল হক ২৩; আলজেরি জোসেফ ৩/৫০, জেডেন সিলস ৩/৫৩)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস:

৪০৮/১০ (কাইল মায়ার্স ১৪৬, ক্রেইগ ব্রেথওয়েট ৫১; খালেদ আহমেদ ৫/১০৬, মেহেদি মিরাজ ৩/৯১)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:

১৮৬/১০ (নুরুল হাসান সোহান ৬০*, নাজমুল শান্ত ৪২; জেডেন সিলস ৩/২১)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস:

১৩/০ (ক্রেইগ ব্রেথওয়েট ৪*, জন ক্যাম্পবেল ৯*)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ী।

এইচএন