পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্টের সাবেক কমিটির কয়েকজন সদস্য পাকিস্তান ক্রিকেটের স্বার্থে শহিদ আফ্রিদি, উমর আকমল ও আহমদ শেহজাদকে দূরে রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি অনুরোধ জানিয়েছে। তাদের মতে, এই তিন ক্রিকেটারের জন্য পাকিস্তান দলের অবস্থা খারাপ হচ্ছে।

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণের বলা হয়েছে, তারা জানিয়েছেন, এই তিন ক্রিকেটারের উপস্থিতিতে শক্তিশালী জাতীয় দল গঠন করা যাবে না।

ডনকে সূত্রটি জানিয়েছে, পিসিবি তাদের প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেছে। তারা নতুন নির্বাচককে এই প্রস্তাবটি জানাবে।

আফ্রিদি টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলা ছাড়েননি। তিনি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে খেলে যেতে চাচ্ছেন।

সূত্রটি জানিয়েছে, আফ্রিদির স্পন্সররা আফ্রিদিকে টি২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ না করার পরামর্শ দিয়েছে। কারণ তারা তার পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করেছে।

পিসিবি দল নিয়ে বিদায়ী ম্যানেজার ইন্তিখাব আলম এবং কোচ ওয়াকার ইউনিসের মূল্যায়নও বিবেচনা করছে। তারাও এই তিনজনকে বাদ দিতে বলেছেন।

ইতেমাধ্যেই বিভিন্ন কারণ দেখিয়ে উমর আকমল ও শেহজাদকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

 

এমআইএস।