শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে রিয়াল মাদ্রিদ মুকুটটি জিতলে নিজের বোনাসের সাত লাখ ৫০ হাজার পাউন্ড বন্ধুদের মধ্যে ভাগ করে দেয়ার ঘোষণা দিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য সান পত্রিকা জানিয়েছে, পর্তুগালের জাতীয় দলের ফুটবলার অঙ্গীকার করেছেন যে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে তার বোনাসের অর্থ বন্ধুদের মধ্যে বিতরণ করবেন।
সূত্র জানায়, ক্রিস্টিয়ানো শরীরচর্চাবিদের সঙ্গে গল্প করেছিলেন এবং বলেছেন যে তার কাছে টাকার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগের জয়ই গুরুত্বপূর্ণ। তখন একজন বলেছেন, 'ভালো, যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তাহলে কি তুমি তোমার পুরস্কার আমাদের মধ্যে ভাগ করে দিবে।'
বর্তমান বিশ্বের সেরা ফুটবলার এতে সম্মত হয়ে বলেছেন, 'ঠিক আছে। যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তাহলে আমার বোনাস টাকা দিয়ে তোমাদের প্রত্যেককে একটি করে গাড়ি কিনে দিব এবং কারিগরি দলের প্রত্যেককেও একটি করে গাড়ি দেয়া হবে। এর পরও যদি টাকা বেচে যায় তবে সেটি সুখের খবর নিয়ে আসা ব্যক্তির জন্য থাকবে।'
ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই





