আইসিসি ২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে সর্বোচ্চ স্কোরার তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন তিনি।

এ বিশ্বকাপে টানা চার ম্যাচ সেঞ্চুরি করা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৪৯৬ রান নিয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন।

৪১৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পরের স্থানে আছেন আরেক শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান।

৩৪৪ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। ৩৩৩ রান নিয়ে মাহমুদুল্লাহর পরের স্থানে আছে ভারতের শেখর ধাওয়ান।

প্রথম তিনজনেই ছয়টি করে ম্যাচ খেলেছেন। শেষের দুই জন খেলেছেন ৫টি করে ম্যাচ।

সাঙ্গাকারা বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। দুটি সেঞ্চুরির মালিক দিলশানের সেরা ইনিংস অপরাজিত ১৬১ রান। ডি ভিলিয়ার্স একটি সেঞ্চুরি পেলেও রয়েছে ৯৯ রানের ইনিংস। তার সেরা ইনিংস ১৬২ রানের।

এদিকে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ টানা দুই ম্যাচ সেঞ্চুরি করেছেন। দুটি সেঞ্চুরিই এসেছে অন্যতম সেরা দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার রান বঞ্চিত হয়েছেন এই অল রাউন্ডার।

জেডআই