আয়ারল্যন্ডের বিপক্ষে সিরিজের জন্য আইপিএলে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। এ কারণে কলকাতা নাইট রাইডার্সও বিদেশি কোটায় আরেকজন ক্রিকেটারকে নেয়ার সুযোগ পেয়ে গেলো। এ সুযোগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী ব্যাটার জনসন চার্লসকে দলে টেনে নিলো শাহরুখ খানের দল।

কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। দলটিতে আগে থেকেই রয়েছেন আরও দুই ক্যারিবীয়- আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন। এবার তাদের সঙ্গে যোগ হলেন জনসন চার্লস।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জনসন চার্লস। তার কারণে কেকেআরের ব্যাটিংয়ে টপ অর্ডারে যে সমস্যা দেখা যাচ্ছিল, সেটা কেটে যাওয়ার আশা করছেন দলটির সমর্থকরা।

২২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চার্লস। এর মধ্যে ওপেন করেছেন ১৭৯টিতে। রান তোলার গড় ২৫.৪৭ করে। স্ট্রাইকরেট ১২৫.২৭ করে।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল থেকে ৬ বছর বাইরে ছিলেন চার্লস। ২০২২ সালে আবার ফিরে আসেন এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত মার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দেন।

তবে, আইপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন চার্লস। এর আগে সিপিএল, বিপিএল, পিএসএল কিংবা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ খেললেও আইপিএলে সুযোগ পাননি। এবার লিটন দাসের পরিবর্তে আইপিএলে খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন।

এবি