সোমবার মিরপুরে দিনের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টস হেরে ব্যাট করতে নেমে বিপিএলের চলতি আসরের সর্বোচ্চ রান করেছে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৯৫ রান।

ব্যাট হাতে ঢাকার মেহেদী মারুফ ৬০ রান করেছেন। তার ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ৫টি চারের মারে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন নাসির হোসেন।

এ ছাড়া সাকিব আল হাসানের ১৩ বলে ২৪ ও সাঙ্গাকারার ২০ রানে ভর করে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ঢাকা।

বল হাতে কুমিল্লার রশিদ খান ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আল আমিন ও রায়ান টেন ডেসকাট।

এর আগে তিন ম্যাচে মাঠে নেমে একটিতেও জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ঢাকা ৩ ম্যাচে মাঠে নেমে হেরেছে একটিতে। জয় দুটিতে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তারা।

অন্যদিকে প্রথম জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে কুমিল্লা। দেখা যাক শেষ পর্যন্ত জয় ধরা দেয় কার হাতে।

এআই