ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত এ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল পুমালাঙ্গা অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল ও ইস্টার্নস অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল।

এতে একজন একাই করেছেন ১৬০ রান, কিন্তু দলের বাকি সবাই শূন্য রানে আউট হয়েছেন!

aus-bd_33957_0টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পুমালাগানা। দলের হয়ে ওপেন করতে নেমে শানায়া-লি সোয়ার্ট অপরাজিত থাকেন ১৬০ রানে। অবিশ্বাস্যভাবে আরও ৮ জন ব্যাটিংয়ে নেমে কেউ কোনো রানই করতে পারেননি!

৮৬ বলের ইনিংসে এক ডজন ছক্কা মারেন শানায়া, চার ছিল দেড় ডজন। ছক্কায় ৭২, চারে ৭২, নিজের রানের ১৪৪ রানই করেছেন বাউন্ডারিতে।

শানায়ার ইনিংসের সঙ্গে যোগ হয়েছে কেবল অতিরিক্ত থেকে আসা ৯ রান। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে পুমালাঙ্গা। পরে নতুন বল হাতে নিয়ে দুটি উইকেটও নেন শানায়া। ইস্টার্নসকে ১২৭ রানে বেধে রেখে ম্যাচ জেতে তারা ৪২ রানে।

তবে ম্যাচ জিতেছেন তো আসলে শানায়াই!

মাহমুদ