২০১৩-১৪ মৌসুমে ক্লাবের ইতিহাসে অন্যতম একটি বাজে সময় পার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেই মৌসুমেই সবচেয়ে বেশি মুনাফার দিক থেকে রেকর্ড গড়েছে ক্লাবটি। ডেলোইটির বার্ষিক ফুটবল অর্থ রিভিউতে এটা জানানো হয়েছে।

২০১৩-১৪ মৌসুমে ১৫৯ মিলিয়ন ইউরো লাভ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লাজারের মালিকানার ক্লাবটি মোট ৫৮৯ মিলিয়ন আয় করেছে। সবচেয়ে নিজের ক্লাব কার্ডিফ সিটির চেয়ে ৪৭৬ মিলিয়ন ইউরো বেশি। আর প্রিমিয়ার লিগের সব ক্লাবের আয়ের ১৩.২ শতাংশ।

এদিকে রিয়াল মাদ্রিদের কাছে রেকর্ড অর্থে গ্যারেথ বেলকে বিক্রি করা টটেনহ্যাম ট্যাক্স-পরিশোধের আগে রেকর্ড ১০৯ মিলিয়ন ইউরো লাভ করেছে।

জেডআই