কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শুরুতেই থিয়াগো সিলভার গোলে এগিয়ে গেল ব্রাজিল। খেলার ৭ মিনিটের মাথায় নেইমারের দুর্দান্ত কর্নার কিক থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়িয়ে গোল উদযাপন করেন সিলভা। এর ফলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল।

খেলার প্রথম মিনিটেই ফাউলে অভিযুক্ত হন কলম্বিয়ার গুয়েলের্মো গুয়ার্দাদো। ওই ফাউলে প্রথম ফ্রি-কিক করেন ব্রাজিলিয়ান মার্সেলো।

৪ মিনিটের মাথায়ই প্রথম আক্রমণ করে ব্রাজিল। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ে নেইমারের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৬ মিনিটের মাথায় কলম্বিয়ান ক্রিস্টিয়ান জাপাতার পা ছুঁয়ে মাঠের বাইরে যাওয়া বলে প্রথম কর্নার কিক পায় ব্রাজিল। আর এতেই আসে সাফল্য। পোস্টারবয় নেইমারের করা দুর্দান্ত কিক অনেকটা ফাঁকা পেয়ে কলম্বিয়ান জালে খুব কাছ থেকে আলতো করে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান অধিনায়ক সিলভা।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ