বিপিএলে ঢাকার হয়ে দারুণ পারফর্ম করেছেন ওপেনার মেহেদি মারুফ। রংপুরের পেসার রুবেল ও চিনিয়েছেন নিজের জাত। নিউজিল্যান্ড সফরের নিজেদের নামটা যে থাকবে তা আগেই ধারনা করতেই পারতেন তারা ।
তবে মোহাম্মদ শহীদের ইনজুরি কপাল খুলে দিয়েছে রুবেলের।এদিকে মেহেদি মারুফের নামই ছিল না তালিকায়। কিন্তু তিনিও পেয়েছেন বিমানের টিকিট । আজ সোমবার প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাবেন রুবেল ও মারুফ। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।
ভিসা জটিলতার কারণে মাশরাফিদের সঙ্গে যেতে পারেননি মারুফ ও রুবেল। তাই আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এ দুই ক্রিকেটার।
নাজিব





