নিজ শহরের বিমানবন্দরে আইএস সন্দেহে ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে আটক করেছে বার্মিংহামের বিমানবন্দর কতৃপক্ষ।

ক্রিকেটার হয়েও বার্মিংহামের বিমানবন্দরে হেনস্তা হতে হলো ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় মঈন আলীকে।

কাউন্টি ক্রিকেটে ওস্টারশায়ার হয়ে খেলতে শনিবার রওনা দিয়েছিলেন মঈন। কিন্তু বার্মিংহাম বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা মঈনকে আটক করে ৪০ মিনিট বসিয়ে রাখলেন।

কারণ হিসেবে একটি সূত্র জানিয়েছে, ‘নিরাপত্তার কারণে।’ আবার বিমানবন্দরের আরেক সূত্র বলছে, ‘সব নিয়ম ঠিকভাবে পালন করা হয়েছে কি-না তা ভালোভাবে খতিয়ে দেখতে।’

বর্তমানে ক্রিকেট জগতে বেশ জনপ্রিয় খেলোয়াড় মঈন আলী। সদ্য শেষ হওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্মও করেছেন। ইংল্যান্ডের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্যও বটে।

অথচ মঈনের নিজ শহরের বিমানবন্দরের কর্মীরা তাকে চিনেনই না। অবাক করার মতোই বিষয়।
অবাক হয়েছেন মঈন নিজেও ।

তাই নিজ শহরের বিমানবন্দরে হেনস্তা হবার অভিজ্ঞতাটা টুইটারে জানিয়েছেন তিনি, ‘দলের সাথে ইউনিফর্ম পরে ভ্রমণের সময় কখনো কোনো বিমানবন্দরে আমাকে থামানো হয়নি। কিন্তু একা সফর করতে গিয়ে ৪০ মিনিট আটকে থাকলাম।’

কাউন্টি ক্রিকেটে ওস্টারশায়ার হয়ে খেলতে বার্মিংহাম ছাড়তে বিমানবন্দরে গিয়েছিলেন মঈন। কিন্তু নিরাপত্তার কারণে তাকে আটকে রাখা হলো ৪০ মিনিট।

এসময় মঈনের সর্ম্পকে জানতে চান নিরাপত্তা কর্মীরা। বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড় হবার পরও মঈনের সম্পর্কে জানাতে চেয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঈনের টুইটের পর তার অনেক সতীর্থ টুইট করেছেন। স্পিনার আদিল রশিদ টুইটে লিখেছেন, ‘এটা লজ্জার।’

সাবেক ব্যাটসম্যান ওয়াইজ শাহ বলেন, ‘এর পিছনে তোমার দাড়ি বড় কারণ হতে পারে।’

মঈনকে আটকে রাখার কারণ হিসেবে বিমানবন্দর থেকে এক সূত্র জানায়, ‘নিরাপত্তার কারণে তাকে কিছু অপেক্ষা করানো হয়েছে।’

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের কারণে বিমানবন্দরে মুসলিম যাত্রীদের নিয়ে বেশিরভাগ সময়ই বেশি কড়াকড়ি করে থাকেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে বিমানবন্দরের আরো একটি সূত্র বলছে, ‘মঈন নিয়নুযায়ী সবকিছু করেছেন কিনা তা খতিয়ে দেখতেই কিছুটা সময় লেগে গেছে।’


এসএম