চট্টগ্রামে আসন্ন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের জন্য ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে শনিবার (২৭ জানুয়ারি)  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় টেস্ট সিরিজের নিরাপত্তা মহড়া দেন আইনশৃংখলা বাহিনী।

পুলিশ কমিশনার আরও বলেন, খেলা চলাকালীন হোটেল থেকে মাঠে যাওয়া পর্যন্ত খেলোয়াড়দের জন্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

আগামী ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ।

মাসুম/এমবি