ক্যাপিটাল ওয়ান কাপে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হেরেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

ঘরের মাঠে খেলতে নেমেও খেলার মাত্র ৬ মিনিটে গোল হজম করতে হয় ম্যানসিটির। রোনালদো অ্যারোনের গোলে লিড নেয় নিউক্যাসল। প্রথমার্ধের লড়াইয়ে আর কোনো গোল না হওয়ায় ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পরও গোল শোধ করতে পারেনি ম্যানসিটি। উল্টো ৭৫ মিনিটে মুসা সিসোকো নিউক্যাসলের লিডকে ডাবলে নিয়ে যান। কিন্তু কোনো গোলই শোধ করতে পারেনি স্বাগতিকরা। ফলে ২-০ গোলে হেরে যায় তারা।

জেডআই