কোপা ডেল রে'র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও এলচে।
টুর্নামেন্টের শেষ ১৬-এর লড়াইয়ের ফিরতি লেগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর রাত ২টা ৩০ মিনিটে শুরু হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই।
প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ২-০ গোলে হেরেছিল রিয়াল। ফলে নিজেদের মাঠে বড় জয়ের বিকল্প নেই কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের। বিপরীতে এই ম্যাচটিতে ড্র অথবা এক গোলের ব্যবধানে হারলেও পরের রাউন্ডার নিশ্চিত করতে পারবে কোচ সিমিওনের শিষ্যরা।
এদিকে নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে এলচেকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। ৫-০ গোলের ব্যবধানে জিতেছিল তারা। ফলে প্রতিপক্ষের মাঠে বড় কোনো অঘটন না ঘটলে নিশ্চিত কোয়ার্টার ফাইনালে খেলবে কোচ লুইস এনরিকের শিষ্যরা।
কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-এলচের মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার যে কোনো একটি দল।
জেডআই





